কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে তিনজন আটক

Fay 12 29 12 23 কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে তিনজন আটকনিজ সংবাদ ॥ ২৮ ডিসেম্বর বৃহঃবার কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার “ক” সার্কেলের কর্মকর্তাগণ। আটককৃতরা হলেন, কালিশংকরপুর বউবাজার এলাকার মোঃ ইউসুফ এর ছেলে রবিউল কে মাদক সেবনের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান, একই এলাকার আব্দুল হামিদ শেখের ছেলে রতন আলী শেখ (৩৫) কে একই অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঈষিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া। আরেকটি অভিযানে কুষ্টিয়া সদরের বিলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রফিক (৩৫) কে মাদক সেবনের অপরাধে সাজাপ্রদান করেন সিফাতুন নাহার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।