কুষ্টিয়ায় সার জালিয়াতি কান্ডে প্রতারক মীর সামিউল গ্রেফতার 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের জুগিয়াতে আবস্থিত আর হক এগ্রো লিমিটেড বরখাস্তকৃত জেনারেল ম্যানেজার মীর সামিউল বশিরকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কালিশংকরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৫ মে কুষ্টিয়া মডেল থানায় সার জালিয়াতি কান্ডে প্রতারক মীর সামিউল এর নামে মামলা করেন সোহেল রুমি খান চৌধুরী।

মামলা নং – ৩৩/১৯৬। এজাহার সুত্রে জানা যায় – মীর সামীউল ইসলাম আর হক এগ্রো লিমিটেড কোম্পানির সিল মোহর জাল করে দীর্ঘদিন প্রতারনা করে আসছে। এছাড়া কুষ্টিয়া বিজ্ঞ আদালতে তার নামে কোম্পানির অর্থ আত্মসাৎ এর মামলা চলমান রয়েছে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।