খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল ২০২৪
কুমারখালী প্রতিনিধি ॥কুষ্টিয়ার কুমারখালীতে ১০ লাখ ‘টাকার বিভিন্ন উপকরণ বিতরণ, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবরের এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের’ মাঝে ১০ লক্ষ টাকার কম্পিউটার সেট, ব্যাট, বল, স্কুল ব্যাগ, টিফিন বক্স ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন: