কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে জামালপুর বিওপির একটি টহলদল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১৫২/৬-এস সংলগ্ন এলাকা থেকে তাকে ধরা হয়।

টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা ওপেনদার (৩০)। তিনি প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।