কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজ সংবাদ ॥ রাজশাহী জেলার মোঃ মমিনুল মুক্তা (২১) নামের একটি ছেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে  তার মা ও পরিবারের সঙ্গে দেখা করানো কথা বলে ডেকে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখে সকাল অনুমান ১১ টার সময়  ধর্ষক মোঃ মমিনুল মুক্তা রাজশাহী জেলার বাঘা থানার বাঘসায়েস্তা এলাকার মোঃ মানিকের ছেলে নিজ বাড়িতে এই ঘটনা ঘটায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মা  বাদী হয়ে রাজশাহী জেলার বাঘা থানায় চঞ্চল্যকর ধর্ষন মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৫, তারিখঃ ২৮/০৪/২০২৪ ধারা-৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত ঘটনাটি মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে, পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১ কুষ্টিয়া, র‌্যাব-১২ এবং র‌্যাব-২, সিপিসি-৩, কোম্পানী যৌথ অভিযান পরিচালনা করে গত ১১ মে ২০২৪ তারিখে রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন কাটাইখানা মোড় এলাকা থেকে উক্ত চঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মমিনুল মুক্তা (২১)কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবে। এ বিষয়ে পরবর্তীতে আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।