কুষ্টিয়া হাইস্কুল ও মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের সভাপতি এ্যাড. অপু

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাইস্কুল ও চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এ্যাড. শামিম উল হাসান অপু। গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ্যাড. শামিম উল হাসান অপুকে চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের সভাপতি মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়।

এছাড়া গত ৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাইস্কুলের সভাপতি মনোনীত করা হয় এ্যাড. শামিম উল হাসান অপুকে। একইভাবে পদাধিকারবলে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমীনকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এ্যাড. শামিম উল হাসান অপু সভাপতি মনোনীত হওয়ায় পর দুটি বিদ্যালয় পরিদর্শনে গেলে শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকসহ অনান্য শিক্ষকরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।