কৃষক লীগ নেত্রী ও সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ কারাগারে

পৃথক মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে পল্টন থানা–পুলিশ আদালতে হাজির করে। শুনানির সময় তাঁর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে আদালতে হাজির করে পুলিশ। জামিন চেয়ে তাঁর আইনজীবী আবেদন করলেও শুনানি শেষে আদালত তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।

শামীমা আক্তার খানম সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
অপরদিকে আশরাফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-তে কাজ করার পর শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।