হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি ॥ হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড, ঝিনাইদহের হরিণাকুন্ডুকে কৃষক আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গত রাববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহম্মেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন।

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

দন্ডিতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া, মৃত জনাব আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী, মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেন।

 

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামে কৃষক হাফিজুর রহমানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। সেসময় অন্যরা ছুটে এলে কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে যখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যায়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার মামলার আসামী ওই গ্রামের আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয় বিচারক। দন্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে। মামলার অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।