‘কেউ ফেরাউন বা হাসিনার চেয়েও বেশি শক্তিশালী নয়’ সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, স্থানীয় কোনো অপশক্তিকে ফেরাউন, নমরুদ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও শক্তিশালী ভাবার কারণ নেই। 

চাঁদাবাজি, দখলদারি এবং মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এখনই রুখে দাঁড়াতে হবে, না হলে পুরনো দমনমূলক ব্যবস্থা আবার ফিরে আসবে।

সোমবার (৯ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) মিলনায়তনে ‘ঠাকুরগাঁও চিরন্তন’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সংগঠনটি মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।

সারজিস আলম বলেন, “আপনাদের কাছে একটি বিনীত আহ্বান—কাউকে এত বড় বা শক্তিশালী ভাববেন না যে সে ফেরাউন, নমরুদ কিংবা শেখ হাসিনার চেয়েও বড়। অন্যায়, চাঁদাবাজি, মামলা বাণিজ্য—এসব অপরাধ প্রকাশ্যে আনুন, মুখ খুলুন।”

তিনি আরও বলেন, “আপনাদের ঠাকুরগাঁওয়ে এখনো চাঁদাবাজি, দখলদারি, ক্ষমতার অপব্যবহার এবং মামলা বাণিজ্য চলছে। মামলা দেওয়ার আগে ফোনে বলা হয় টাকা দিলে নাম কাটা যাবে। নাম উঠলে আবার টাকা চাওয়া হয় নাম কাটাতে। পরে জামিন নিতেও টাকা দিতে হয়। এই অপচক্রটি বর্তমানে আওয়ামী লীগের ছায়ায় নয়, অন্য কারও দ্বারা চলছে। তারা কেউ শেখ হাসিনার চেয়েও শক্তিশালী নয়।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ঠাকুরগাঁও চিরন্তন’-এর সভাপতি সুজন আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন প্রমুখ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।