কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আওয়ামী লীগ ও জাপা নিষিদ্ধ’ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে। বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।’ 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।