কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জে কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৯ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এরপর শুক্রবার ফতুল্লা থানায় মামলা করা হয়।

গৃহবধূর স্বামী লেগুনাচালক জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী (১৮) সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ ৯ এপ্রিল তাকে একই আসামিরা ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরপর গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী-স্ত্রী ফতুল্লা থানায় গিয়ে মামলা করে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।