ক্যাটরিনা-ভিকিকে নিয়ে পোস্ট করে মুছে ফেললেন সালমান!

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করেছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন তাদের। কেউ কেউ আবার আগত সন্তানের নামের পরামর্শ দিতেও শুরু করেছেন।

এর মধ্যেই হঠাৎ টুইটারে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে, বলিউডের ভাইজান সালমন খান নাকি ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিকি-ক্যাটরিনার সন্তান আগমের খবর জানানোর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায়— সালমানের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে।

পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ লিখেছেন, এটা তো আসল নয়। আবার কেউ মন্তব্য করেছেন, ভাই পোস্ট করে মুছে ফেলেছেন। এমনকি একজন লিখেছেন, ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু রাগের কারণে নিজের প্রেমজীবন নষ্ট করেছেন।

তবে সালমানের নামে এই অভিনন্দন পোস্টটি সত্যি নাকি ভুয়া তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক। অনেকেই সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কেউ কেউ দাবি করেছেন, পোস্টটি আপলোডের পর মুছে ফেলা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।