ক্লিনিকে ঘুমিয়ে ছিলেন মা, সেই সুযোগে নবজাতক চুরি

খুলনার একটি বেসরকারি ক্লিনিক থেকে চার দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়।

নবজাতকের মা ফারজানা বেগম জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। অপরপাশের বেডে নবজাতক তার নানির পাশে শুয়ে ছিল। দুপুরে ঘুম থেকে উঠে আমার সোনামনিকে আর দেখতে পাইনি, আমার বুক খালি করে নিয়ে গেছে। আমার সোনামনিকে বুকে ফিরিয়ে দিন।’

আত্মীয়স্বজনরা জানান, মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মির্জা সুজন ও ফারজানা দম্পতির চার দিন আগে সন্তান জন্ম নেয়। সোমবার দুপুরে তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে কাপড়ে ঢেকে নিয়ে যাচ্ছেন। তবে ওই নারী শিশুটিকে নিয়ে যাচ্ছেন কি না তা নিশ্চিত নয়।

পরিবারের পক্ষ থেকে দ্রুত নবজাতককে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ড্যাপস্ হসপিটালে মায়ের কাছ থেকে এক শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।