খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া পরিচয়ে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে চার যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন— মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯) ও সম্রাট হোসেন (২১)।
ঘটনার খবর জানানো হলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি অবহিত করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহানকে। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় চারজনের মধ্যে তিনজনকে ৫ (পাঁচ) দিনের এবং অপর একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
খবরওয়ালা/শরিফ