খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনায় পুকুরের পানিতে ডুবে সাগর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর ওই এলাকার ফারুক শেখের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রী ছিলেন।

এলাকাবাসী জানান, রাত আনুমানিক ১০টার দিকে সাগর বাড়ির উদ্দেশে রওয়ানা দিলে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

রূপসার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগরের মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।