খোকসায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত-৩

মিলন খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে এতে দু-গ্রুপের তিনজন গুরুতর আহত অবস্থায় খোকসা হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম (৪০) বলেন গতকাল শনিবার (৫ অক্টোবর) সকালের দিকে আমার ঘরের টিনের উপর থেকে একটি ডাল কাটা কে কেন্দ্র করে । একই এলাকার নবীনের ছেলে আরিফ হোসেন (২৫) ছামেদ আলীর ছেলে মন্টু আলী (৫০) সিরাজ সদ্দার (৪৫) উনারা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র খুন্তা দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে

 তাৎক্ষণিক আমাকে উদ্ধার করে খোকসা হাসপাতালে আনা হলে মাথায় ৮ টি সেলাই দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনা সত্যতা জানতে গেলে সিরাজ আলী সরদার বলেন আমার গাছ ওর ঘরের উপর গেলে ও ঢাল কেটে নেয় কিন্তু ওরাই পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।এ বিষয়ে খোকসা থানা  অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন ঘটনাটি আমি শুনেছি তবে থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।