খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 10শে মাঘ ১৪৩০ | ২৩ই জানুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল হক কিরণ (৬৬)-এর জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি কট দিয়ে চাষাবাদ করায় বর্তমানে বেদখল হওয়ার শঙ্কায় দিনাতিপাত করছেন অসুস্থ ওই মুক্তিযোদ্ধা। ঘটনাটি খোকসা শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে, এ ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের, এ বিষয়ে মৃত আব্দুস ছামাদের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল হক কিরণ (৬৬) বলেন ১৩১ দাগের খতিয়ানে মোট জমির পরিমান ১৩০ শতক তারমধ্যে ওয়ারেশ সূত্রে আমার ২০ শতক জমি ৮ বছর আগে, একই গ্রামে মৃত মনছের বিশ্বাসের ছেলে মো.মজমল বিশ্বাস (৫৫) কে ১৫ হাজার টাকার বিনিময়ে কট দিলে, তিনি আমার জমি আর ছেড়ে দিচ্ছে না। বা বাৎসরিক টাকাও দিচ্ছে না। বর্তমানে জমির উপর গেলে আমার জমি ফেরত দিবে না বলে, ভয়-ভীতি সহ হুমকি ধামকি দিচ্ছে বলে তিনি অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকরাল বলেন এ জমি নিয়ে এলাকায় কয়েকবার বসাবসি হয়েছে। কিছু টাকা পাবে তার ভাই মিজানুল হক নয়ন, হয়তো সেই কারণে বাধা সৃষ্টি হয়েছে। তবে জমি তো মজমল বিশ্বাসের ফেরত দেওয়ার কথা রয়েছে। খোকসা থানার এসআই সোহেলের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম তবে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধা রেজাউল হক কিরণের কট রাখা জমি গুলো বেদখলে রয়েছে। তবে মামলাটি এখন কোর্টে চলমান রয়েছে।