খোকসার গোপগ্রাম ইউনিয়নে এমপি আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান

9 fay 8 2 24 খোকসার গোপগ্রাম ইউনিয়নে এমপি আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে ফুলেল সংবর্ধণা প্রদান করেছেন খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজপ্রতিনিধি, মাদ্রাসার ছাত্রসহ সকল প্রকার জনসাধারণ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনে সংসদ সদস্যকে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।