লেখা পড়াকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবে তারাই আমাদের কাছে প্রিয় : আব্দুর রউফ এমপি

10 fay 8 2 24 লেখা পড়াকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবে তারাই আমাদের কাছে প্রিয় : আব্দুর রউফ এমপি
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (৭ ফেব্রুয়ারী)  দুপুরে  মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি মোঃ জিল্লুর রহমান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা কাজী এজাজ কায়ছার, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম,  পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাস, বাশঁগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের অবঃ অধ্যক্ষ মোঃ আঃ সাত্তার প্রমূখ। এ ছাড়াও যদুবায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক খান, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন ও বিদ্যালয়ের উন্নয়ন  কাজের জন্য বিশ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ। এই সময় প্রধান অতিথির বক্তব্যে, আব্দুর রউফ এমপি বলেন, কে কি করলো সেটা দেখার বিষয় না। দেশ জাতি সমাজকে উন্নয়নের জন্য লেখা পড়া কে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবে তারাই আমাদের কাছে প্রিয় । আমরা বড়- বড় কথা বলি শিক্ষা নিয়ে রাজনীতি করি কিন্তু  সমাজ সেবা মূলক কাজ করবো না। এটা রাজনীতিবিদদের জন্য ঠিক না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।