খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি ঘর ও মোটর সাইকেল ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর হাই স্কুল পাড়া গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে কে বা কাহারা তার একটি খড়ের টিনের ছাপড়া ঘরে আগুন দিলে ঘরে রাখা একটি কালো রঙের ১০০ সিসি ডিস্কোভার মোটর সাইকেল সম্পন্ন রুপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরের দিন বুধবার সকালে জাহাঙ্গীর সরকার নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।