গণ-অভ্যুত্থানে নিহত তাহমিদের পরিবারের পাশে ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত তাহমিদের পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং তাহমিদের পরিবারকে ঈদের শুভেচ্ছা উপহার দিয়েছে ছাত্রদল। 

বুধবার (২ এপ্রিল) ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

নবম শ্রেণির শিক্ষার্থী শহীদ তাহমিদ ছাত্রদলের কর্মী ছিল। শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড় এলাকায় পুলিশের গুলিতে সে নিহত হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদলের নেতা-কর্মীরা শহীদ তাহমিদের পরিবারের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাহমিদের কবর জিয়ারত করে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া অন্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান বলেন, ছাত্রদল সব সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের নেতা-কর্মীরা আহত ও শহীদদের পরিবারের সবার খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় শহীদ পরিবারের জন্য ঈদের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি যাঁরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।