গরিবের টাকায় ড. ইউনূস দশ মাসে ১১ বার বিশ্বভ্রমণ করেছেন: গোলাম মাওলা রনি

গত দশ মাসে ড. মুহাম্মদ ইউনূস এগারোবার বিশ্বভ্রমণ করেছেন আমাদের টাকায়, দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘আমরা বাঙালিরা ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন বলার চেয়ে বিলাত শব্দটি বলতে পছন্দ করি। এতে একটা আভিজাত্য, রাজা রাজা ভাব আছে। আমাদের ড. মুহাম্মদ ইউনূস বিলাতে গেছেন।’

তিনি বলেন, ‘আমি যেই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি সেই সময়ের খবর হলো— বিলাতের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরো অনেক ঘটনা, সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপর আমাদের আত্মোপলব্ধি, আমরা কারা? ড. মুহাম্মদ ইউনূসের জীবন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে।’

খবরওয়ালা/এসআর

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।