গাইবান্ধায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নববধুর উপর অভিমান করে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী লামিয়াকে থানা হেফাজতে নিয়ে আসেন পুলিশ।

নিহত যুবকের নাম হৃদয় (২২)। তিনি পলাশবাড়ী পার্বতীপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলামের ছেলে। নিহতের স্ত্রী লামিয়া খুলনা জেলার তেরখোদা উপজেলার জয়ঘোনা গ্রামের বাসিন্দা ফায়েকুরজ্জামানের মেয়ে।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে লামিয়ার ২ বছর আগে বিবাহ হয়। সেখানে তার ৯ মাসের একটা ছেলে আছে। নবীনগরে থাকাকালীন দেড় বছর আগে নিজ স্বামীর বন্ধু হুদয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তিনি। গার্মেন্টস কর্মী হৃদয় ও লামিয়া দুজনেই নবীনগর বাইপেলে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতো। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। আগের স্বামীকে তালাক না দিয়েই মার্চের ৫ তারিখে নবীনগর থেকে পালিয়ে এসে পলাশবাড়ী হৃদয়ের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়েছে, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট না করেই দাফনের করবে তার পরিবার।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।