গাইবান্ধায় ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের একবারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার রোহান ইসলামের স্ত্রী বেলি আক্তার (২৪) এবং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার আকতার হোসেনের স্ত্রী আয়না বেগম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোরিকশায় যাত্রীবেশে থাকা বোরকা পরা ওই দুই নারীর শরীর থেকে ২৫টি করে মোট ৫০টি ফেনসিডিলের বোতল জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।