গাজায় গণহত্যার জন্য ইসরাইল দায়ী: জাতিসংঘ

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল গণহত্যা চালিয়েছে। কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার কাছে এই তদন্তের ফলাফল ঘোষণা করেন।

একটি সাক্ষাৎকারে পিল্লে বলেন, “আমরা ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী (ইয়োভ গ্যালান্ত)-কে তাদের বক্তব্য ও আদেশের ভিত্তিতে চিহ্নিত করেছি।”

তিনি আরও বলেন, যেহেতু এই তিন ব্যক্তি রাষ্ট্রের প্রতিনিধি, তাই আইন অনুযায়ী, রাষ্ট্রই এর জন্য দায়ী। সে কারণে আমরা বলছি যে ইসরাইল রাষ্ট্রই গণহত্যা চালিয়েছে।

প্রতিবেদন অনুসারে, কমিশনের তদন্তে ইসরাইলি কর্মকর্তাদের মন্তব্যের পাশাপাশি “পরিস্থিতিগত প্রমাণ” পাওয়া গেছে, যা তাদের গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।

রিপোর্টে বলা হয়েছে, “কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূল করার জন্য ইসরাইলি কর্তৃপক্ষ এবং ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গণহত্যার উদ্দেশ্য ছিল।”

তবে জেনেভায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত এই প্রতিবেদনের ফলাফলের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে “লজ্জাজনক,” “মিথ্যা” এবং “মানহানিকর” বলে আখ্যা দিয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।