গাজীপুরে পূর্বশত্রুতার জেরে শরবত ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় পূর্বশত্রুতার জেরে সাদ্দাম হোসেন (৩০) নামের এক শরবত ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করেছেন আরেক ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তায় পাশাপাশি শরবত বিক্রি করেন সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন। পূর্বশত্রুতার জেরে বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেলোয়ার সঙ্গে থাকা ফল কাটার ছুরি দিয়ে সাদ্দামের পিঠ ও হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহিন খান জানান, আহত যুবককে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গত ৭ আগস্ট একই এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।