গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

খবরওয়া মফস্বল ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় মাছ ধরতে বৈদ্যুতিক মোটর স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন স্বামী এবং স্ত্রী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নে সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম।

নিহতরা হলেন- কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে ফেরদৌসি আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া স্পৃষ্ট হন। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। পরে আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল হালিম হালিম জানান, ‘নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।