গাজীপুরে ব্যাগে পাওয়া মরদেহের মাথা উদ্ধার

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের মাথা অবশেষে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) বিকেলে টঙ্গীর বর্ণমালা এলাকা থেকে এ মাথা উদ্ধার হয়।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) সকালে ব্যাগভর্তি মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের মো. ওলি (৩৫) হিসেবে শনাক্ত হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হত্যার পর পরিকল্পিতভাবে মাথাটি আলাদা স্থানে ফেলে রাখা হয়েছিল যাতে শনাক্তে বিলম্ব হয়।

ঘটনার পর নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। এ ঘটনায় টঙ্গীর বনমালা এলাকার এক ভাড়াটিয়া দম্পতিসহ তিনজনকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধারাবাহিক অভিযান ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শিগগিরই হত্যার পেছনের কারণ ও জড়িতদের চিত্র উন্মোচিত হবে।
খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।