গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। তবে কে বা কারা ভাংচুর করেছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা।

তিনি জানান, বুধবার বিকাল ৪ থেকে ৬টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করেছে। তিনি বলেন, আমরা এখনো প্রতিমায় রং করিনি। প্রতিমাগুলো কাঁচা রয়েছে। একারণে বৃষ্টির সময় ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর বৃষ্টিতে কোন ক্ষতি হলো কিনা দেখার সময় ত্রিপল সরালে দেখা যায়, প্রতিমাদের মধ্যে গনেশের সুর, কার্তিকের গলা, ঘোড়ার কান ভাঙা ও কিছু প্রতিমায় আচর দেওয়া হয়েছে।

খবর পেয়ে জিএমপির উপ পুলিশ কমিশনার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নির্মানাধীন প্রতিমা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিবিরভাবে তদন্ত করা হচ্ছে। প্রতিমাগুলো এখনো নির্মানাধীন ও কাঁচা রয়েছে। প্রতিমা ভাঙচুর করা হয়েছে, নাকি কাঁচা থাকায় অন্য কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন জানান, বিষয়টি আমরা জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত করছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।