গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ভয়াবহ হামলা

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (৪ মে) সন্ধ্যায় এ হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এখনো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি।”

এ দিকে, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানান, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে এবং তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, তারা হাসনাতকে সুরক্ষা দিন।”

এ ছাড়া, এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদও তার ফেসবুক আইডিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন এবং আশপাশের লোকজনকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে নিরাপদে আছেন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।