গুরুতর অসুস্থ ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

জনপ্রিয় লালনশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল এ সংবাদ নিশ্চিত করে জানান, তার মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, শিল্পীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, এবং সংক্রমণের মাত্রাও বেড়েছে। এছাড়াও, তার কিডনি সংক্রান্ত জটিলতাও রয়েছে, যে কারণে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন।

ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে, ফলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফরিদা পারভীনের স্বামী ও যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, তার স্ত্রীর সামগ্রিক অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ফুসফুস ও কিডনি-সংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।