জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় সরব। দেশের বিভিন্ন ইস্যুতে তিনি নিয়মিত কথা বলেন। নারীদের অধিকার নিয়ে কাজ করেন। এরই অংশ হিসেবে সিনেট ভবনে ‘হিজাব হিজাব’ স্লোগানের বিষয়ে মুখ খুলেন। এ–সংক্রান্ত ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। তার পোস্টটি খবরওয়ালা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক আলোচিত নেত্রী নীলা ইসরাফিল পোস্টে উল্লেখ করেছেন, ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড, ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম ১৪ হাজারেরও বেশি ভোট পাইয়া, জিএস হইল ফারহাদ, এজিএস হইল মোহিউদ্দিন। মোট ২৮টা পদের মধ্যে ২৩টা ঝুইলা নিল! কিন্তু ব্যাটা, জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, ‘হিজাব হিজাব’ কইরা বাজারের হাঁকডাক দিতাছে। আরে গাধা, হিজাব দিয়া কি বৃষ্টির পানি ধইরা রাখবি, না গ্যাস বিল কমাইবি?
গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ হইতাছে, থানায় কেস জমা, আদালতে মামলা ঝুলছে, আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত। শুনছিস? নারীদের নিরাপত্তা দিবার কোনো চিন্তাই নাই, শুধু হিজাবের রাজত্ব!
যে দেশে নারীদের সম্মান নাই, সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফ্যালা, তারপর মেয়েদের মাথায় চাপাইবি।
নীলা বলেন, দেশের গরিব পেট ভইরা খাইতে পারে না, তরুণরা চাকরি পায় না, তুই আবার ধর্মব্যবসার লুঙ্গি মাইরা মঞ্চে উঠে গলা ফাটাস! মাইরের উপর মাইর, এইটা ডাকসু না, এক্কেবারে “হিজাবসু”!
শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়া মুড়াইস।
খবরওয়ালা/এমএজেড



