গোপালগঞ্জের নৃশংসতাই নির্বাচনের দিন-তারিখ নিয়ে অপেক্ষার কারণ: ফারুক

গোপালগঞ্জের নৃশংসতাই নির্বাচনের দিন-তারিখ নিয়ে অপেক্ষার কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত। এ ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার। তিনি বলেন, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূলহোতা কে, সেটা জনগণ জেনে গেছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন। কিন্তু এখনো দিন-তারিখ ঠিক করেননি। দিন-তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা।

‘আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবেন’- যোগ করেন ফারুক।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।