গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও দুটি মামলা, আসামি ১ হাজার ৪৪২ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন নতুন করে দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১ হাজার ৪৪২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই দিন গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে একটি মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ভাঙচুরের মামলা করেছেন। এ পর্যন্ত এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করার জন্য টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এ ঘটনায়ও মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া, গত ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশের পক্ষ থেকে চারটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত সোহেল রানা পক্ষে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ (মামলা নম্বর- ১৯), নিহত দীপ্ত সাহার পক্ষে উপ-পরিদর্শক শামীম হোসেন (মামলা নম্বর- ১৮), নিহত ইমন তালুকদারের পক্ষে উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান (মামলা নম্বর- ২০) এবং রমজান কাজির পক্ষে উপ-পরিদর্শক মো. আইয়ুব আলী (মামলা নম্বর- ১৭) মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০০ আসামি করা হয়েছে এবং রমজান কাজির পক্ষে করা মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় নতুন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত জেলা জুড়ে অভিযান চালিয়ে ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।