গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ওসি আ. রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া রেলস্টেশনে পৌঁছে ইঞ্জিন ঘোরানোর সময় একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। পরে রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোস‌লেম উদ্দিন গণমাধ্যমকে জানান, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ে পোড়াদহের দিকে ছেড়ে যেতে পারেনি। রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।