চট্টগ্রামে ছিনতাই হওয়া ১৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের ঘটনায় ১৩ ভরি স্বর্ণ ও ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। 

এ সময় ছিনতাইয়ে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—আরমান ও সাজু কুমার বণিক।

রোববার (১৮মে) ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ৮ মে কোতোয়ালি থানার কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন অভিষেক বড়ুয়া নামে এক ব্যক্তি। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের চুড়ি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ অভিযানে নামে এবং রোববার ভোরে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

ডিসি আলমগীর আরও জানান, গ্রেফতার আরমান একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৭টি মামলা রয়েছে। অপর আসামি সাজু কুমার বণিক চোরাই মালামাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেন।

পুলিশ জানায়, তাদেরকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।