চট্টগ্রামে পুলিশের উপর হামলার অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশকে আক্রমণ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. রায়হান (২৬) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার এসআই রুপন নাথ।

গ্রেপ্তার রায়হান হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে এবং হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার তানভির হত্যার আসামিদের আদালতে নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও তুলতে গেলে পুলিশ তাঁকে নিষেধ করে। এ সময় তিনি পুলিশের ওপর হামলা চালান ও বাধা সৃষ্টি করেন। পরে তাঁকে আটক করা হয়।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রায়হানকে চাকসু নির্বাচনে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ আহত হওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।