চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ দুই নারী

চট্টগ্রাম নগরের চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধ দুই নারী হলেন, রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)।

সিএনজি অটোরিকশা চালক মো. জামি বলেন, যাত্রীরা রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে সিএনজিতে আগুন ধরে দুই যাত্রী দগ্ধ হয়েছেন। বাকি তিন যাত্রী অক্ষত আছেন। অটোরিকশার সিলিন্ডার লাইন টেনে বিচ্ছিন্ন করে দেওয়ায় বিস্ফোরণ ঘটেনি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোরে আগুনে দগ্ধ সিএনজি অটোরিকশার দুই যাত্রী হাসপাতালে আসেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চালক ও যাত্রীরা জানিয়েছেন, তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।