চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ জেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তবে, ঘটনার পরবর্তী সময়ে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ট্রেনে কিছুটা ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।”

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, “এটি আমি আজকেই শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানি না। যেহেতু এটি রেলওয়ের ঘটনা, তাই জিআরপি থানা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবে।”

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।