চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ধামনন্ডি থানার এসআই সাব্বির।

আটক যুবকের নাম মো. আশরাফুল (২৩)। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। গ্রামের বাড়ি লক্ষীপুরের চন্দ্রাগঞ্জ।

এসআই সাব্বির জানান, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।

প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

৩০ টাকা চাঁদা দেওয়ার পর প্রাইভেটকারের মালিককে বলতে শোনা যায়, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।