চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের কামড়ে মো. রানাউল ইসলাম (৩৬) ও মো. আজিজুল ইসলামের (৫৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে আলালপুর ও খাড়বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. রানাউল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের বাসিন্দা ও মো. আজিজুল ইসলামের খাড়বাটরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রানাউল ইসলামকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। এসময় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) রেফার্ড করা হয়। পরে রামেকে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে ধানক্ষেতে কাজ শেষে পা-হাত ধোয়ার সময় মো. আজিজুল ইসলাম সাপের কামড়ে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া উপজেলার হোসেন ভিটা গ্রামের আনারুল ইসলাম (৫৫) নামে আরও একজন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।