চা বাগানের ভেতর ছিল ১২ ফুট লম্বা অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের লেকপাড় থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ২১ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা প্রথমে সাপটি দেখতে পান। বিশাল অজগর দেখে তারা আতঙ্কিত হয়ে বাগানের ব্যবস্থাপকের কাছে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক সাদিকুর রহমান এবং খাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু নাসির মো. জামান নাহিদ। তাঁরা বিষয়টি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।