চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে গেলো এসি মিলান

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্লে-অফের প্রথম লেগে ডাচ ক্লাব ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরে যায় এসি মিলান। তাই শেষ ষোলো নিশ্চিত করতে জেতার কোনো বিকল্প ছিলো না সাতবারের এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। তবে ঘরের মাঠে ফেইনুর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বসে দলটি। ফলে দুই লীগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লীগের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ইতালিয়ান এই ক্লাব । 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজেদের মাঠ স্যান সিরোয় ভিন্ন এক পরিস্থিতিতে ম্যাচ খেলতে নামে মিলান। জিততেই হবে এবং জিততে হবে ২-০ ব্যবধানে। এমন একটা চাপ নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। এর আগে ইতালিয়ান পত্রপত্রিকা সার্জিও কনসেইকাওকে উদ্ধৃত করে লিখেছিলেন, ম্যাচের শুরু থেকে গোল পাওয়ার জন্য আক্রমণাত্মক খেলবে মিলান। তবে তাদের এ পদ্ধতি খুব একটা কাজে আসেনি। 

ম্যাচের শুরুতেই সান্তিয়াগো হিমেনেজ গোল করে মিলানকে এগিয়ে নেন, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলে মিলান ১০ জনের দলে পরিণত হয়।

৭৩তম মিনিটে জুলিয়ান কারাঞ্জা গোল করে ফেইনুর্ডকে সমতায় ফেরান। শেষ মুহূর্তে ফেইনুর্ডের জিভাইরো রেড লাল কার্ড দেখলেও ড্র রেখে পরবর্তী রাউন্ডে চলে যায় ডাচ ক্লাবটি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।