ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর চিহ্নিত ছিনতাইকারী জাকির গ্রেফতার

নিজ সংবাদ ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মেয়ের কাছে থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর ছিনতাইকারি জাকির (৩০) কে গ্রেফতার করেছে কুষ্টিয়া গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) সদস্যরা। গতকাল সোমবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর থেকে ওই চিহ্নিত ছিনতাইকারি জাকিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর চিহ্নিত ছিনতাইকারী জাকির গ্রেফতার

 

ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর চিহ্নিত ছিনতাইকারী জাকির গ্রেফতার

 

গ্রেফতারকৃত ছিনতাইকারি জাকির ও এর সাথে জড়িত মূল হোতা সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠা পদ্মা-গড়াই মোহনায় ঘুরতে আসা এক যুবক-যুবতি’র কাছ থেকে হত্যার হুমকি দেখিয়ে সোনার গহনা ও টাকা ছিনতাই করে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের হেদায়েতের ছেলে বহু কুকর্মের হোতা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারি সুমন ও তার সহযোগি বোয়ালদাহ গ্রামের জামুর ছেলে জাকির।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ছিনতাইয়ের ঘটনাটি কৌশলে ভিডিও করেন ঘটনাস্থলে থাকা একজন। সুমন-জাকিরের ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিরা ও সচেতনমহলরা এই চিহ্নিত ছিনতাইকারিদের গ্রেফতার দাবি জানান। বিষয়টি নজরে আসে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের। এদিকে, এই চিহ্নিত ছিনতাইকারি-চোর, মাদক ব্যবসায়ী সুমন ও জাকিরের গডফাদারকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সচেতন জনসাধারণ।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।