জয়পুহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারো ঘাটি পুকুর পাড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের উপর হামলা চালায়। এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা চলে যায়।

পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।