জাতিসংঘের অধিবেশনে থাকছেন না মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ-পর্যায়ের বিতর্কে বক্তব্য রাখবেন না। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। 

এই অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ।

সংশোধিত তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায় মোদির ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা উল্লেখ ছিল। ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার সূচিতে ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকার প্রধানেরা রয়েছেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।