জাতীয় পরিচয়পত্র সংশোধনে ইসির নতুন নির্দেশনা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে শেষ করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে ধরে নিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রদানের জন্য বলা হয়েছে।

ইসির দেওয়া তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে এই বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি, যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে ইসি জানিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।