জাপানে ৬ মাত্রার ভূমিকম্প, ব্যাপক কম্পন অনুভূত

জাপানের ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, রাত ১১টা ৪ মিনিটে ভূমিকম্পটি ঘটে, যার উৎপত্তিস্থল মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে, ৪০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ৩১ দশমিক শূন্য ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এসব তথ্য জানা গেছে।

জেএমএ আরও জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। উল্লেখ্য, ওসুমি উপদ্বীপটি কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

এদিকে, ইন্দোনেশিয়াতেও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর মালুকু প্রদেশে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সৃষ্টি হয়নি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার গভীরে। কম্পনটি পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসি ও মানাডো এবং বিতুং শহরেও অনুভূত হয়েছে।

এর আগে, মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

 

 

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।