জামালপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের একজন মোশারফ হোসেন (৪০), তিনি ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে। অন্যজন জদু মিয়া (৩৫), তিনিও একই এলাকার বাসিন্দা এবং জোনাব আলীর সন্তান।

জানা গেছে, সম্প্রতি জামে মসজিদের সেপটিক ট্যাংকের নির্মাণকাজ শেষ হয়। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণ কাজ পরিদর্শনের উদ্দেশ্যে প্রথমে মোশারফ হোসেন ট্যাংকের ভেতরে নামেন। কিছু সময় পর তার কোনো সাড়া না পেয়ে জদু মিয়াও সেখানে প্রবেশ করেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও দুজনের কারও খোঁজ না মেলায় স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, তারা এসে দুজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রইচ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী জানান, নিহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু আগেই তাদের মৃত্যু ঘটে ছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।