জামা কিনে না দেওয়ায় অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জে জামা কিনে না দেওয়ায় অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত স্কুলছাত্রীর নাম খাদিজা খাতুন। সে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

পরিবার ও পুলিশ জানায়, নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করে খাদিজা। তবে টানাপোড়েনের কারণে বাবা পরে কিনে দেওয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই আফজাল হোসেন জানান, মরদেহ থানায় রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।